
অনলাইন ডেস্ক ►
পবিত্র হজ পালনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রী পরিবহনের ফ্লাইট শুরু হবে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সংসদে মন্ত্রী জানান, ২০২৬ সালের হজ কার্যক্রমের মূল প্রক্রিয়াগুলো ইতোমধ্যে শেষ হয়েছে। সৌদি আরব ও বাংলাদেশ-উভয় দেশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সব ব্যয় পরিশোধ করা হয়েছে। সৌদি সরকারের নির্ধারিত নিয়ম ও সময়সূচি মেনে হজযাত্রীদের ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়েছে।
ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক বোঝা কমানোর বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, হজযাত্রীদের ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে সরকার আন্তরিক। বিশেষ করে ২০২৭ সালের হজ প্যাকেজ নির্ধারণের সময় যাত্রীদের চাহিদা, সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে।