Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৪-২০২৬, সময়ঃ সকাল ১০:০৪
ফটো কার্ড

২০২৬ বিশ্বকাপেই ব্রাজিলের হেক্সা জয়ের উপযুক্ত সময়: কাফু

২০২৬ বিশ্বকাপেই ব্রাজিলের হেক্সা জয়ের উপযুক্ত সময়: কাফু

অনলাইন ডেস্ক ►

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসান ঘটাতে ২০২৬ সালকে আদর্শ সময় বলে মনে করছেন কিংবদন্তি ফুটবলার কাফু। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বিশ্বাস করেন, এবারই ব্রাজিল তাদের ষষ্ঠ শিরোপা (হেক্সা) পুনরুদ্ধার করবে।

মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কাফু বলেন, ২০০২ সালে শেষবার শিরোপা জয়ের ২৪ বছর পর এটিই ব্রাজিলের জন্য ট্রফি জেতার সেরা মুহূর্ত। দলের কোচ কার্লো আনচেলত্তি সম্পর্কে তিনি বলেন, “আনচেলত্তির দীর্ঘদিনের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে, যা ব্রাজিল দলের জন্য বড় সম্পদ হবে।”

কাফুর মতে, ব্রাজিলের বর্তমান আক্রমণভাগ ও মাঝমাঠ অত্যন্ত ভারসাম্যপূর্ণ। তবে বিশ্বকাপের মতো বড় আসরে রক্ষণের দিকে বিশেষ নজর দিতে হবে। তার ভাষায়, “ব্রাজিল যদি রক্ষণভাগ মজবুত রাখে এবং গোল হজম না করে, তবে গোল করার জন্য তাদের আলাদা শক্তি রয়েছে।”
ভিনিসিয়ুস জুনিয়র সম্পর্কে কাফু বলেন, সব বিতর্ক পেছনে ফেলে নিজেকে বিশ্বমঞ্চে প্রমাণ করার এটাই সেরা সুযোগ। এছাড়া তরুণ তুর্কি এন্দ্রিককে নিয়ে তিনি বেশ আশাবাদী। কাফু মনে করেন, রিয়াল মাদ্রিদ থেকে লিওঁতে ধারে খেলতে যাওয়ার সিদ্ধান্তটি এন্দ্রিকের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করেছে, যা জাতীয় দলের জন্য বড় ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad