Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৫-২০২৬, সময়ঃ রাত ০৭:৩৯
ফটো কার্ড

‘Rapid Response- Gobindaganj’ প্রকল্পের শিখন কর্মশালা অনুষ্ঠিত।

‘Rapid Response- Gobindaganj’ প্রকল্পের শিখন কর্মশালা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি ►
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের বিষয়ে তথ্য প্রাপ্তি ও সংগ্রহ কঠিন, তবে সংশ্লিষ্ট পক্ষসমূহের আন্তরিক সহায়তা থাকলে তা সহজতর হয়, সহজতর হয় সহায়তা কার্যক্রম। সঠিক তথ্যের উপর  প্রকল্প যাচাইও সহজতর হয়।   ’Rapid Response for Storm-Affected Community in Rajahar Union, Gobindaganj, Gaibandha প্রকল্পের ‘Lesson-Learned Workshop’ অনুষ্ঠিত হয়েছে আজ ৭ মে ২০২৬। এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে এবং Start Fund Bangladesh এর সহযোগিতায় এসকেএস ইন-এর বালাসী সভাকক্ষে এই শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের আওতায় রাজাহার ইউনিয়নে ঘটে যাওয়া ঝড়ে ক্ষতিগ্রস্ত সরকারি সহায়তার বাইরে থাকা নির্বাচিত ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও পরামর্শ সহায়তা প্রদান করা হয়। কর্মশালায় সেই প্রকল্পের সফল বাস্তবায়ন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এসকেএস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামস- এর উপপরিচালক খন্দকার জাহিদ সরোওয়ার- এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রকল্প বিষয়ক উপস্থাপনা করেন সমন্বয়কারী শাহ মো. হারুন-অর-রশিদ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দুর্যোগ পরবর্তী সময়ে দ্রুত সহায়তা পৌঁছানোই প্রধান চ্যালেঞ্জ। এসকেএস ফাউন্ডেশন ও স্টার্ট ফান্ড বাংলাদেশ অত্যন্ত স্বল্প সময়ে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। বিশেষকরে মানুষের কাছে সহায়তা পৌঁছানোর প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ ও কার্যকর।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রুত সাড়া প্রদানে স্থানীয় ভলান্টিয়ারদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে দুর্যোগের পরপরই যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং সঠিক তথ্য সংগ্রহে কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এছাড়া সরকারি ছুটির দিনে বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহ করাও কঠিন হয়ে পড়ে বলে তারা উল্লেখ করেন।

কর্মশালায় উপস্থিত রাজাহার ইউনিয়নের কয়েকজন প্রকল্প অংশগ্রহণকারী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, ঝড়ে ঘরবাড়ি হারিয়ে যখন তারা দিশেহারা ছিলেন, তখন এই প্রকল্পের আওতায় পাওয়া নগদ অর্থ ও পরামর্শ সহায়তা দিয়ে তারা দ্রুত মাথা গোঁজার ঠাঁই করে নিতে পেরেছেন। কর্মশালায় অন্যান্যদের মধ্যে সরকারি কর্মকর্তা, স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সদস্য, সাংবাদিক, এসকেএস ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগ ও প্রকল্পের কর্মকর্তা,  সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রতিনিধি এবং প্রকল্প অংশগ্রহণকারীগণ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad