Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

‘এ’ গ্রেড অর্জন করল পলাশবাড়ীর শিল্পী হোটেল

‘এ’ গ্রেড অর্জন করল পলাশবাড়ীর শিল্পী হোটেল

আবুল কালাম আজাদ, পলাশবাড়ী

খাদ্যের গুণগত মান, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপদ খাদ্য পরিবেশনে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে গাইবান্ধার পলাশবাড়ীর ঐতিহ্যবাহী শিল্পী হোটেল। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ) কর্তৃক পরিচালিত মূল্যায়নে হোটেলটি ÔAÕ (ভালো/Good) গ্রেড অর্জন করেছে। প্রতিষ্ঠানটির প্রাপ্ত সনদের নম্বর BFSA2025000001568। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নির্ধারিত মানদণ্ড, খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ, কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিচ্ছন্নতা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য সরবরাহের বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে এ গ্রেড প্রদান করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের খাদ্য পরিবেশনকারী প্রতিষ্ঠানগুলোকে চারটি গ্রেডে মূল্যায়ন করে থাকে। এর মধ্যে A+ (Excellent/উত্তম), A (Good/ভালো), B (Average/মধ্যম) এবং C (Pending/মান স্থগিত) গ্রেড রয়েছে। প্রতি বছর পরিদর্শন ও পুনর্মূল্যায়নের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর খাদ্যের মান নির্ধারণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাশবাড়ীর মানুষের আস্থা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে শিল্পী হোটেল। নিরাপদ ও মানসম্মত খাবার পরিবেশনের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই গ্রেড অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে শিল্পী হোটেলের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক পলাশ জানান, গ্রাহকদের সুস্বাদু, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবার পরিবেশনই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও খাদ্যের মান বজায় রেখে আরও উন্নত সেবা প্রদানে তারা কাজ করে যাবেন। উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মূল্যায়নে বর্তমানে শিল্পী হোটেলই একমাত্র প্রতিষ্ঠান হিসেবে ‘অ’ গ্রেডের স্বীকৃতি অর্জন করেছে, যা প্রতিষ্ঠানটির জন্য যেমন গৌরবের, তেমনি পলাশবাড়ীর খাদ্য ব্যবসা খাতের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad