Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩৪ মিনিট আগে
  • ২৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

‘রা.ওয়ান’-এর পর ফের একসঙ্গে শাহরুখ-কারিনা

‘রা.ওয়ান’-এর পর ফের একসঙ্গে শাহরুখ-কারিনা

অনলাইন ডেস্ক ►

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। আবারও একসঙ্গে পর্দায় ফিরলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’ প্রকাশের মধ্য দিয়ে দেখা গেল এই জনপ্রিয় জুটিকে। গানটিতে একসঙ্গে নাচতে দেখা গেছে দুই তারকাকে। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

শাহরুখ ও কারিনাকে সর্বশেষ একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রা.ওয়ান’-এ। এরপর দীর্ঘ বিরতি। অবশেষে ‘ড্যাডি কুল’ গানে ফিরল এই জুটি। নতুন গানটি উন্মোচন করা হয় মেটার ‘হাউস অব ইনস্টাগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০০-এর বেশি কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন। বর্তমানে গানটি জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।

গানটির বিশেষত্ব হলো, এটি জনপ্রিয় ব্যান্ড বনি এমের ‘ড্যাডি কুল’ গানের বলিউড সংস্করণ। নতুন গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগার। মূল গানটি পরিবেশন করেছিল বনি এম। গানটির রচয়িতা ছিলেন ফ্রাঙ্ক ফারিয়ান ও জর্জ রেয়াম। নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। হিন্দি কথা লিখেছেন কুমার। আর নাচের কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।

গানটিতে শাহরুখ খানের চেনা পর্দা উপস্থিতির পাশাপাশি কারিনার সঙ্গে তার নাচও নজর কেড়েছে। এর আগে ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ গানটি প্রকাশিত হয়েছিল। সেখানে শাহরুখের সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত ‘কিং’ সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ-কারিনার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়ালসহ অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। তার আগে নতুন গান দিয়ে দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে দিলেন শাহরুখ ও কারিনা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad