
অনলাইন ডেস্ক ►
জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ কোটি রুপির ক্ষতিপূরণের মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, কোম্পানিটি অনুমতি ছাড়াই পণ্যের বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করেছে, যা তার পারসোনালিটি রাইটস বা ব্যক্তিগত স্বত্ব লঙ্ঘন করেছে।
মাদ্রাজ হাইকোর্ট এই মামলাটি খারিজ করে দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, অভিনেত্রী তার দাবি প্রমাণে পর্যাপ্ত তথ্য ও জোরালো যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। এই রায়ের ফলে তারকাদের বাণিজ্যিক স্বত্ব নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, যেকোনো বাণিজ্যিক চুক্তিতে তারকাদের ইমেজ রাইটস ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা অত্যন্ত জরুরি।