Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
ফটো কার্ড

‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠার’ প্রত্যাশা মির্জা ফখরুলের

‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠার’ প্রত্যাশা মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক ►
একটি সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আগে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যা হবে সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র। যেখানে প্রান্তিক মানুষ, শ্রমজীবী ও খেটে খাওয়া জনগোষ্ঠী শান্তিতে দিনযাপন করতে পারবে এবং তাদের মৌলিক চাহিদা নিশ্চিত হবে। আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে এবং দেশের অর্ধেক নারী সমাজের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত হবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।’ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রথমে মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। এরপর কৃতজ্ঞতা জানাচ্ছি দেশবাসীর প্রতি- যাদের অধিকার আদায়ের সংগ্রামে আমি পাশে ছিলাম। একইসঙ্গে গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষ এবং বিশেষ করে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’

দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আজকের এই বিশেষ দিনে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই মহীয়সী নারী নেত্রীর সান্নিধ্য ও স্নেহ আমি পেয়েছি। আজ পদে পদে তার কথা মনে পড়ে আমায় স্পর্শ করছে।’ বামধারার ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মওলানা ভাসানীর ন্যাপ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি তৎকালীন খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তিনি দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে তিনি আজকের এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করছেন প্রধান নির্বাচন কমিশনার ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ কক্ষে এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad