• মাধুকর প্রতিনিধি
  • ৫০ মিনিট আগে

আউটসোর্সিং নিয়োগে অনিয়ম অর্থবাণিজ্য ও খাবারের নিম্নমানের বিরুদ্ধে মানববন্ধন



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেনারেল হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়ম অর্থবাণিজ্য ও খাবারের নিম্নমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ও এলাকাবাসী। আজ সোমবার দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মুল গেটের সামনে স্থানীয় সচেতন নাগরিকের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন খন্দকার জাকারিয়া জীম, খন্দকার আমির হামজা, আপেল মাহমুদ, সুজন মাহমুদ, রিফাতুন্নবী রিফাত, রাসেলসহ অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে জেনারেল হাসপাতালে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। রোগীদের মুরগী মাংস ১৯০ গ্রাম দেওয়ার কথা থাকলেও সেখানে রোগীদেরকে মাত্র ৪০-৫০ গ্রাম মাংস দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি আউটসোর্সিং নিয়োগে ব্যাপক অর্থবাণিজ্যের অভিযোগ তুলেছেন বক্তারা। অনিয়মের সাথে জড়িত ঠিকাদারকে বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।