- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
আর্জেন্টিনার লিওনেল মেসির ভাস্কর্য এখন গোবিন্দগঞ্জে
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ ►
ফুটবল বিশ^কাপ উন্মোদনায় ভাসছে গোটা বিশ্ব। এই উন্মাদনা ঢেউ এসে লেগেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এই উন্মাদনার ঢেউয়ে গাছে, বাসার ছাদে সড়কের ডিভাইডারে সাজিয়ে তুলেছে স্ব স্ব দলের পতাকায়। তবে সব কিছু ছাড়িয়ে এবার প্রিয়দল আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বতারকা মেসির ভাস্কর্য নির্মাণ করে সারা ফেলেছো রাজু নামের এক যুবক। অত্যন্ত সুন্দর এবং অবিকল মেসির মতো দেখতে হওয়ায় একনজর দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় করছে মেসি ভক্তের পাশাপাশি উৎসুক এলাকাবাসী।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রত্যন্ত গ্রাম ছোট দূর্গাপুরে ধনঞ্জয় মোহন্ত রাজু দীর্ঘদিন ধরে বাবার সাথে মাটি দিয়ে বিভিন্ন দেব-দেবীর মূর্তি তৈরি করে আসছে। তিনি ভালোবেসে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার খেলোয়াড় লিওনেল মেসির ভাস্কর্য তার বাড়িতে তৈরি করেছে। মাটি, খড়, আর তুলির আচরে মাত্র ৬ দিনের পরিশ্রমে তৈরি করেছে বিশ্ব সেরা ফুটবল তারকা মেসির ভাস্কর্য।
ভাস্কর্য নির্মাতা ধনঞ্জয় মোহন্ত রাজু বলেন, মেসিকে শুধু টিভিতেই দেখেছি। ইচ্ছে থাকলেও কাছ থেকে দেখার সুযোগ নেই। মেসির ভাস্কর্য তৈরি করেছি। মেসির মূর্তি পাশে নিয়েই প্রিয়দল আজেন্টিনার খেলা দেখব। মনে করব মাঠে বসে বিশ^ তারকার খেলা দেখছি। এক প্রশ্নের জবাবে রাজু বলেন, তার এই কাজে সহযোগিতা করছে ব্রাজিল ভক্ত সহধর্মিণী। স্বামীর এমন কাজকে উৎসাহ দিতে পেরে তিনিও বেশ খুশি। গোশাইপুর গ্রামের শিক্ষক আইয়ুব হোসেন এমন শিল্পকর্ম এগিয়ে নিয়ে যেতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিকে খবর ছড়িয়ে পড়ায় বিশ্ব সেরা এই ফুটবল তারকার ভাস্কর্য দেখতে রাজুর বাড়িতে এখন ভিড় করছে পাড়া-প্রতিবেশীসহ ফুটবল প্রেমীরা।