• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

এসকেএস রিসোর্স সেন্টারের খামারে পাওয়া যাচ্ছে সাশ্রয়মূল্যে কোরবানির দেশি গরু



মোদাচ্ছেরুজ্জামান মিলু
গাইবান্ধা শহর থেকে সাঘাটা রোডে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত এসকেএস রিসোর্স সেন্টার। এই রিসোর্স সেন্টারে রয়েছে বড় একটি গরুর খামার। নিজস্ব আবাদের নেপিয়ার ঘাস ও খড় খাওয়ানো এই দেশি গরুগুলি এবারে মূলত কোরবানির ঈদের জন্য পালন করা হয়েছে। খামারে এখন পর্যন্ত মোট ২৭টি গরু রয়েছে যে গুলোর সিরিয়াল নাম্বার করা আছে এবং গরুর ছোটো-বড় আকৃতির ধরন অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে।

এখানে গরু ক্রয়ের সবচেয়ে সুবিধা হচ্ছে কোনো মিডিয়া ছাড়া ক্রেতা সরাসরি ক্রয় করতে পারবেন এবং নির্ধারিত মূল্য বাদে অন্য কোনো খরচ নাই। কেউ যদি এই দেশি গরু ক্রয় নিশ্চিত করেন তবে ঈদের আগের দিন পর্যন্ত ভরতখালীর রিসোর্স সেন্টারের খামারে রাখার নিশ্চয়তা পাবেন এবং ক্রেতাকে ক্রয়ের মানি রিসিট দিয়ে দেবে। দেশি গরুগুলির মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৭৯ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত।

এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান আকন্দ বলেন, এবারে ঈদের গরু বিক্রিতে সীমিত লাভ তো নিতেই হবে তবে আশা রাখছি বাজারের অন্যান্য হাটের চেয়ে ক্রেতা একটু হলেও কম দামে পাবে এবং একেবারে শতভাগ দেশি গরু পাবেন। তিনি বলেন এটি এক ধরনের সেবা হিসেবেও এই কার্যক্রম তারা হাতে নিয়েছেন। এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান আকন্দের সাথে যোগাযোগ করতে হলে তার সেল নম্বর ০১৭১৩৪৮৪৪৭৩ এ ফোন করলে সকল সহযোগিতা পাওয়া যাবে বলে তিনি জানান।