• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধায় দুর্যোগ ব্যবস্থাপনা আগাম সতর্কতা ও ট্রিগার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত



নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধা জেলার নদী বিস্তৃত এলাকায় দুর্যোগে প্রস্তুতি ও স্থানীয়দের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) গাইবান্ধার এসকেএস ইন রিসোর্টে, অক্সফাম জিবি বাংলাদেশ এর অর্থায়নে ও এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে ট্রেনিং অন এনটিসিপাটরি একশন ট্রিগারিং ক্রাইটেরিয়া এন্ড প্রটোকল ইন গাইবান্ধা ডিস্ট্রিক্ট এর আওতায়।

ষ্টেগ্রেদেনিং কমিউনিটি প্রিপারনেস রিপিড রেসপন্স ইন বাংলাদেশ ২০২৪ প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালায় আগাম সতর্কবার্তা,সাইক্লোন পূর্বাভাস, ইম্প্যাক্ট বেইজড ফর কাস্টিং, ডিজিটাল টুলস, ট্রিগার ব্যবহার করে বার্তা প্রেরণ ও দুর্যোগকালীন পরিস্থিতির নিয়ে বিশদ আলোচনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন,স্থানীয় পর্যায়ে পূর্ব প্রস্তুতি এবং সমন্বিত আগামবার্তা প্রচারের মাধ্যমে জীবন-জীবিকা রক্ষায় বাস্তবধর্মী কৌশল তুলে ধরা হয়েছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই ভিত্তি গড়ে তুলবে।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নার্গিস জাহান, সাঘাটা উপজেলা মাহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা মেহেদি হাসান, ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব সহ প্রশিক্ষণে সরকারি- বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, সাংবাদিক গণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক সহযোগিতা করেন এসকেএস ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন অফিসার মোঃ আশরাফুল আলম ও সঞ্চালনা করেন রেদওয়ানুল ইসলাম ।