• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৪-২০২৬, সময়ঃ দুপুর ০২:২৮

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন



নিজস্ব প্রতিনিধি
জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল "সরকারী খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ"।

পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ এর বিচারক মেরিনা সুলতানা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান, জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুগ্ম ও দায়রা জজ অলরাম কার্জী। সভায় জেলা জজ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারক ও সরকারি কর্মকর্তাসহ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। শেষে অ্যাড. রেজোয়ানুল মন্ডল ও অ্যাড. আহম্মেদ নাজমুল হুদাকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৩:০৬

গাইবান্ধয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন



নিজস্ব প্রতিবেদক

জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে রংবেরংয়ের বেলুন উড়ানো হয়।

দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। পরে আদালত ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম সরকারের সভাপতিত্বে এবং জেলা যুগ্ম ও দায়রা জজ অলরাম কার্জীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান, নারী ও শিশু ট্রাইবুন্যালের-১ এর বিচারক মেরিনা সুলতানা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা: রফিকুজ্জামান, জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আজম আনাম, জিপি আব্দুল মজিদ, পিপি আব্দুল হালিম প্রমুখ।

সভায় জেলা জজ কোর্টের বিভিন্ন পর্যায়ের বিচারক ও সরকারি কর্মকর্তাসহ ব্র্যাক, এসকেএস, জিইউকেসহ স্থানীয় বেসরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় মানুষকে বিনা খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০০ সালের আইন অনুযায়ী ২০১৩ সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। শেষে অ্যাড. রেজোয়ানুল মণ্ডল ও অ্যাড. আহম্মেদ নাজমুল হুদাকে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।