• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩৭

গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত



নিজস্ব প্রতিবেদক►

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয় চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও র‌্যালি। 

দিবসটি উপলক্ষে দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে সমবেত হয়। গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বর একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পরে এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, নির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল প্রমুখ। 

বক্তারা শহীদ জিয়ার শততা, দেশপ্রেম ও আদর্শে বলিয়ান হয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সেইসাথে স্বৈরাচারী খুনি হাসিনার বিচার দাবি করেন। 

  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১১-২০২৫, সময়ঃ রাত ০৭:৩২

গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। এ উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। 

এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে জেলা বিএনপির কার্যালয়ে সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এছাড়া দিবসটি উপলক্ষ্যে জেলার মাঠের হাট নামক স্থানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে  ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত গরীব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।