- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ►
সারাদেশের ন্যায় রোববার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন গাইবান্ধা জেলা সদর হাসপাতাল মিলনায়তনে উদ্বোধন করা হয়। গাইবান্ধা সিভিল সার্জন এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুর রহমান।
সিভিল সার্জন ডা: রফিকুজ্জামানের সভাপতিত্বে ক্যাম্পেইন পূর্ব আলোচনায় অংশ নেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: শহিদুল্লাহ, সহকারি পুলিশ সুপার মুত্তাজুল ইসলাম, পরিবাল পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: তারিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হুদা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিফুর রহমান প্রমুখ।
এই টিকাদান কর্মসূচির অংশ হিসেবে প্রথমে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ লাখ প্রতিবন্ধীসহ শিশুকে ভিটামিন ‘এ’ নীল কাপসুল খাওয়ানো হবে। অপরদিকে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৪ লাখ প্রতিবন্ধীসহ শিশুকে ভিটামিন ‘এ’ লাল কাপসুল খাওয়ানো হবে। এছাড়া গাইবান্ধা পৌরসভাতেই এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য, ভরা পেটে সুস্থ শিশুরাই মূলত এই টিকাদান কর্মসূচির আওতায় পড়বে। এব্যাপারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে।