• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৪-২০২৬, সময়ঃ সন্ধ্যা ০৬:১২

গাইবান্ধায় জেলা আইন-শৃৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
​সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা ২ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল করিম , গাইবান্ধা। ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা ১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান। এছাড়া  আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সাজা , বিএনপির সেক্রেটারি মাহমুদুন্নবী টিটুর ও গাইবানধা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আলী প্রমুখ।সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
​সভায় বক্তারা জেলার মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং নিত্যপ্রযোজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে চুরি-ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করার আহ্বান জানানো হয়।
​সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, "জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসন বদ্ধপরিকর। অপরাধ দমনে কোনো প্রকার আপস করা হবে না এবং জনস্বার্থে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"
​সভায়  জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের প্রতিনিধি, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।