- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধায় ময়লাবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধায় পৌরসভার একটি দ্রুতগামী ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে জেলা শহরের পশ্চিম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া গাইবান্ধা পৌর শহরের জুম্মা পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে বলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী মাসুদ মিয়া বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে উঠছিলেন। এ সময় শহরমুখী পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাতক ট্রাকটির চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।