- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধা জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে জেলা শহরের ২নং রেলগেট সংলগ্ন জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয়।
জেলা রিক্সা ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি গাইবান্ধা জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মোঃ আনিসুজ্জামান খান বাবু ও বিশেষ অতিথি জেলা রিক্সা-ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাওসার শাহ্ মাহমুদ সাগার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা রিক্সা-ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা রিক্সা-ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (সুমন)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রিক্সা-ভ্যান ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ রিক্সাচালকগণ।