• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৪:২২

গাইবান্ধা রেলস্টেশনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা রেলস্টেশনের পরিবেশ সুরক্ষায় এবং যাত্রীসাধারণের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। রেলস্টেশনের চারপাশ এবং প্ল্যাটফর্ম এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তোলার লক্ষ্যেই এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।

শনিবার অভিযানের সময় জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্টেশনের পরিচ্ছন্নতা বজায় রাখার ব্যাপারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি সাধারণ যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন, যাতে স্টেশনের পরিবেশ কলুষিত না হয়। জেলা প্রশাসনের এমন জনহিতকর ও সময়োপযোগী পদক্ষেপ সাধারণ নাগরিক এবং নিয়মিত রেলযাত্রীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে।