- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গোবিন্দগঞ্জের ট্রাক চাপায় যুবক নিহত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইসলামী ব্যাংকের সামনে ট্রাকের ধাক্কায় রকেট মূরমূ (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের ইসলামী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। রকেট মূরমু দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দামোদরপুর গ্রামের শিমুল মূরমুর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায় ওই যুবক কিছুটা অপ্রকৃতিস্থ ছিল। দুর্ঘটনার আগে সে নিজের মাথায় নিজেই ইট দিয়ে আঘাত করছিল। এ সময়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান নিহত যুবকের মরদেহ থানায় রাখা হয়েছিল পরে তা পরিবারের কাছে তার মরদেহ হস্তানাতর করা হয়েছে।