- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-৩-২০২৬, সময়ঃ বিকাল ০৩:৩০
গোবিন্দগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পৌরসভার ৪নং ওয়ার্ডের চক গোবিন্দ গোহাটিপাড়ায় লিজা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিজা বেগম ওই এলাকার খট্টু মিয়ার মেয়ে। তার স্বামী বাধন, একই এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় লিজা বেগম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। পরে তার মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়। স্বাভাবিক না অস্বাভাবিক এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল রিপোর্ট করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।