• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৩-২০২৬, সময়ঃ বিকাল ০৩:৫৬

গোবিন্দগঞ্জে মাইক্রোবাস ও বাস সংঘর্ষ ১০ আহত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে মাইক্রোবাস ও হানিফ পরিবহনের সংঘর্ষ ১০ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। 

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি কর্তব্যরত চিকিৎসকদের দ্রুত সু-চিকিৎসার নির্দেশ দেন ও রোগীদের খোঁজ খবর নেন। আহতরা সবাই ঢাকা থেকে ঈদের ছুটিতে মাইক্রোবাসে করে বাড়ী ফেরার পথে এ দুঘর্টনার শ্বিকার হন।