- মাধুকর প্রতিনিধি
- ১৯ ঘন্টা আগে
জয়ে এশিয়ান গেমস হকির বাছাই শুরু বাংলাদেশের
অনলাইন ডেস্ক ►
থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে এশিয়ান গেমস পুরুষ হকি বাছাই পর্ব। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। এছাড়া আমিরুল ইসলাম ও দ্বীন মোহাম্মদ ইমন একটি করে গোল করে দলের জয় নিশ্চিত করেন।
আগামীকাল দুপুর ১২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৬ এপ্রিল সকাল ১০টায় উজবেকিস্তানের বিপক্ষে খেলবে দলটি।
এই বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশের এই জয়ে টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার আশা আরও জোরালো হয়েছে।