- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বিশেষ সতর্কতা
দিনাজপুর প্রতিনিধি ►
সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন ঠেকাতে দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে ৪২ বিজিবি। বিশেষ করে ঈদের ছুটিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং ও সভা করা হচ্ছে। ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং দেশের অখণ্ডতা রক্ষায় তারা সর্বদা সতর্ক রয়েছে।
মাধুকর/এমআর