- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
দৃষ্টিনন্দন নীল লেজ সুঁইচোরা
দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল ►
সুন্দরবনসহ দেশের নদী-খাল ও জলাশয়ের পাড়ে দেখা মেলে অপূর্ব সুন্দর এক পাখির, যার নাম ‘নীল লেজ সুঁইচোরা’। এদের লেজের মাঝখানের পালক সুঁইয়ের মতো সরু ও লম্বা বলেই এমন নামকরণ। লম্বায় ২৩-২৬ সেন্টিমিটারের এই পাখিটি দেখতে যেমন রঙিন, তেমনি চঞ্চল।
মার্চ থেকে জুন মাস পর্যন্ত এদের প্রজননকাল। এই সময়ে তারা নদী বা খালের পাড়ের নরম বালুময় মাটিতে সুড়ঙ্গ খুঁড়ে বাসা তৈরি করে। এরা সাধারণত গঙ্গাফড়িং, মৌমাছি ও মথ খেয়ে বেঁচে থাকে। ফটোগ্রাফার মশিউর রহমানের মতে, প্রজনন ঋতুতে এদের সমাগম বেশি দেখা যায়। দেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায়ও এদের নিয়মিত দেখা পাওয়া যায়।