• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

দেশজুড়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত



অনলাইন ডেস্ক ►

ত্যাগের মহিমা আর মহান আল্লাহর সন্তুষ্টির প্রত্যয় নিয়ে বাংলাদেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। ঈদের নামাজ শেষে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করছেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং পৃথক বাণী দিয়েছেন। 

রাজধানীর প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে, যেখানে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। তবে প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে বায়তুল মোকাররমেও রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। সাধারণ মানুষের ঈদযাত্রা এবার তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি কর্পোরেশন সতর্ক অবস্থানে রয়েছে।
মাধুকর/এমআর