- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
নজরুল বর্ষ উপলক্ষে নজরুল চর্চা কেন্দ্রের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
‘মোরা ঝঞ্ঝার মত উদ্দাম’ এই শিরোনাম নিয়ে গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধা সদরের বাদিয়াখালীর সংগঠন নজরুল চর্চা কেন্দ্র ও কবি নজরুল পাঠাগার আয়োজন করে এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও নজরুল চর্চা কেন্দ্রের উপদেষ্টা রোটারিয়ান কর্নেল ময়নুল হক (অব) এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নজরুল চর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.কে.এম হেদায়েতুল ইসলাম।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মাজহারউল মান্নান, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. সেকেন্দার আযম আনাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, অ্যাডভোকেট এন্তাজ আলী সরকার এবং সনাকের সভাপতি ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী আফরোজা বেগম লুপু। শুরু থেকে শেষ পর্যন্ত বাচিক ও সাংস্কৃতিক কর্মী শাহজাদী হাবিবা সুলতানা পলাশ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। শুরুতে বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সববেত কণ্ঠে নজরুলের গান পরিবেশন করেন মোরা ঝঞ্ঝার মত উদ্দাম গানটি। নজরুল বর্ষ উপলক্ষে এই সংগঠনের আরেকটি কার্যক্রম হচ্ছে সংগঠনের শিক্ষার্থীদের মাসব্যাপী বইপড়া অনুষ্ঠান। একমাস পর ভালো পড়ুয়াদের পুরস্কৃত করা।
সকল শিক্ষার্থীদের হাতে নজরুলের বই দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মাজহারউল মান্নান। এছাড়া নজরুলের কবিতা ও গান পরিবেশন করা হয়। আলোচকগণ নজরুলের অসাধারণ প্রতিভার কথা বার বার বলতে গিয়ে বলেন, তিনি দরিদ্রের কষাঘাতের মধ্যেও তাঁর প্রতিভাকে বিকশিত করেছেন। তিনি ব্রিটিশ ভারতে ইংরেজদের বিরুদ্ধে অনেক লেখা লিখে কারাবরণ করেছেন এবং তরুণদের সবসময় প্রেরণা যুগিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য। এ কথাগুলো আলোচকগণ তাঁদের আলোচনায় তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পাঠাভ্যাস খুব একটি অভ্যাস। এই কার্যক্রম ছড়িয়ে দিতে হবে সবদিকে। তিনি আরো বলেন, নিজের শিকড় না জানলে জ্ঞানকে শানিত করা যাবে না।