- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
নেটফ্লিক্সে ফুটবল নস্টালজিয়া: আসছে ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার
অনলাইন ডেস্ক ►
ফুটবল ভক্তদের জন্য নতুন চমক নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ১৯৭০ সালের বিশ্বকাপে পেলের নেতৃত্বাধীন ব্রাজিলের অবিস্মরণীয় জয় নিয়ে তৈরি হয়েছে নতুন অরিজিনাল সিরিজ ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার। সিরিজটি পরিচালনা করেছেন বিখ্যাত বাবা-ছেলে জুটি পাওলো মোরেলি এবং পেদ্রো মোরেলি।
সিরিজটির বিশেষত্ব হলো এর দৃশ্যধারণের প্রযুক্তি। সত্তরের দশকের ঝাপসা ফুটেজকে উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) ব্যবহার করে বর্তমান প্রজন্মের দর্শকদের জন্য জীবন্ত করে তোলা হয়েছে। পরিচালকরা চেষ্টা করেছেন পেলের মনের ভেতরকার উত্তেজনা ও চাপ দর্শকদের সামনে নিয়ে আসতে। পেলের চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ লুকাস আগ্রিকোলা। এছাড়াও তৎকালীন কোচদের চরিত্রে দেখা যাবে রদ্রিগো সান্তোরো ও ব্রুনো মাজ্জেওকে।
সিরিজটি শুধু ফুটবলের গল্প নয়, বরং সামরিক একনায়কতন্ত্রের সময় ব্রাজিলের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকেও তুলে ধরেছে। ২৯ মে বিশ্বজুড়ে মুক্তি পাওয়া এই সিরিজটি ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি করেছে। পরিচালকদের আশা, এই সিরিজ বর্তমান ব্রাজিল দলকে পেলের সেই গৌরবোজ্জ্বল অধ্যায় থেকে অনুপ্রেরণা যোগাবে।
মাধুকর/এমআর