• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পরাজয়ের পর যা বললেন অধিনায়ক মিরাজ



অনলাইন ডেস্ক

মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৬ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হারের কারণ বিশ্লেষণ করেন।

পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ জানান, প্রতিটি খেলোয়াড়ই জয়ের জন্য মরিয়া ছিলেন এবং অনেক বেশি উত্তেজিত ছিলেন, যা হয়তো মাঝে মাঝে এমন অনাকাঙ্ক্ষিত ফলের কারণ হতে পারে। তিনি বলেন, “মাঝে মাঝে এমনটা হতেই পারে। আমরা সবাই জিততে চেয়েছিলাম, কিন্তু মাঠের কিছু ছোট ভুল আমাদের ভুগিয়েছে।”

মিরাজ মনে করেন, ইনিংসের শেষ দিকে বড় জুটির অভাব ছিল হারের অন্যতম কারণ। এছাড়া ফিল্ডিংয়ের সময় দুটি ক্যাচ হাতছাড়ার আক্ষেপ করে তিনি বলেন, “বোলিং দারুণ ছিল, ক্যাচগুলো নিতে পারলে হয়তো প্রতিপক্ষকে ২০০ রানের নিচে আটকে রাখা সম্ভব হতো।”