• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

পলাশবাড়ীতে নির্মিত রামমূর্তি দ্রুত অপসারনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত



পলাশবাড়ী প্রতিনিধি►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার  হোসেনপুর ইউনিয়নে নির্মিত রামমূর্তি দ্রুত অপসারনের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বাদ জুম্মা পলাশবাড়ী ইমাম ওলামা পরিষদ ও সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে পলাশবাড়ী স্থানীয় চৌমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে পলাশবাড়ী ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওঃ সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন,অধ্যক্ষ গোলাম মোস্তফা,খাইরুল ইসলাম চাঁন,আবু তালেব মাষ্টার,মাওঃ তাজুল ইসলাম,হাফেজ নরুনবীসহ অন্যান্যরা।

এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে পলাশবাড়ী উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থান যথাক্রমে পলাশবাড়ী চারমাথা মোড়,কোমড়পুর মোড় ও হাসবাড়ী এলাকায় বিপুল সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তিনটি স্থানে ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি,১ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাব, পুলিশ, ডিবি পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়।