- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
পলাশবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
পলাশবাড়ী প্রতিনিধি►
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে সর্বজন স্বীকৃত বাংলাদেশ। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন রক্ষাসহ পারস্পারিক সৌহার্দ্য সুসংহত করার লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বুধবার (১০ জুন) সকালে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর- পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) সোহানুর রহমান সোহান ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল- ইয়াসা রহমান তাপাদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. সরোয়ারে আলম খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক অমূল্য কুমার চক্রবর্তী,
পলাশবাড়ী প্রেস ক্লাব সভাপতি, শাহ আলম সরকার, মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, গণঅধিকার পরিষদ সভাপতি রবিউল ইসলাম, ইমাম ওলামা পরিষদ সভাপতি নুর আলম, কালীবাড়ী হাট জামে মসজিদের পেশ ইমাম মাও. শহিদুল ইসলাম, দুর্গাপুর হাফিজিয়া ও এতিমখানার মোহতামিম মাও. আসাদুল ইসলাম, হোসেনপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রবিউল ইসলাম বিদ্যুৎ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি দিলিপ চন্দ্র সাহা প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম-মন্দিরের পুরোহিত, শিক্ষক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র সমাবেশটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা ৫৫ বছরে গাইবান্ধা জেলায় সাম্প্রদায়িক বিনষ্ট কিংবা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হওয়ার কোন ঘটনা ঘটেনি। ভবিষ্যতে যাতে কোন অপশক্তির উস্কানিতে এই সৌহার্দ্য সম্প্রতি বিনষ্ট না হয় সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।