- মাধুকর প্রতিনিধি
- ২৪ ঘন্টা আগে
পার্বতীপুরে মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
পার্বতীপুর প্রতিনিধি ►
পার্বতীপুরে পল্লীতে ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচানো মা মেয়ের ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই রহস্যজনক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের রিপেন চন্দ্রের স্ত্রী সবিতা রানী (৩৩) ও মেয়ে পল্লবী রানী (১৫) নিজ শোয়ার ঘরে দীর্ঘসময় ঘরের দরজা আটকিয়ে থাকলে কোন সাড়া শব্দ না পেয়ে সন্দেহ দেখা দেয় পরিবারের লোকজনের মাঝে। এক পর্যায়ে স্বামী রিপেন চন্দ্র দরজা ভেঙে ঘরে ঢুকে একই সিলিং ফ্যানের সাথে স্ত্রী ও মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক ঘটনার প্রকৃত কারন জানা যায়নি। মডেল থানার এসআই কামাল জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।