• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

প্রচার শুরু হলো বাংলাদেশের বৈচিত্র্যময় গল্পের সিরিজ ‘গানচিল পথের গল্প’



অনলাইন ডেস্ক ►

বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অদেখা গল্প ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে নির্মিত ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘গানচিল পথের গল্প’-এর যাত্রা শুরু হয়েছে। মোহাম্মদ আলীর পরিচালনায় এই সিরিজের প্রথম পর্ব ‘কাছিমের বাপ’ সম্প্রতি প্রিমিয়ার করা হয়েছে। এতে তুলে ধরা হয়েছে আব্দুল লতিফ নামে এক ব্যক্তির গল্প, যিনি দীর্ঘ ২৪ বছর ধরে বিপন্ন কচ্ছপের ডিম সংরক্ষণ ও বাচ্চা ফুটিয়ে সমুদ্রে অবমুক্ত করছেন। 

সিরিজটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী জয়া আহসান, সাংবাদিক মোহসীন-উল-হাকিমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জয়া আহসান এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আমাদের চারপাশের এমন মানবিক ও প্রকৃতির কাছাকাছি থাকা গল্পগুলো সমাজের সামনে আসা প্রয়োজন। ‘গানচিল পথের গল্প’ এখন থেকে নিয়মিতভাবে ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাবে।