- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ
অনলাইন ডেস্ক ►
এক শ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৪তম ড্র আজ রবিবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
বিবরণীতে বলা হয়, সিঙ্গল কমন ড্র পদ্ধতিতে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হবে। প্রতি সিরিজে এই ড্রয়ে মোট ৪৬টি পুরস্কার থাকবে। এর মধ্যে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার রয়েছে। ড্রয়ের ফল ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।