• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে আবারও চমক দেখাবেন নোরা ফাতেহি



অনলাইন ডেস্ক ►

২০২২ সালের কাতার বিশ্বকাপের সফলতার পর ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসরেও থাকছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। আগামী ১২ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া এই বিশাল ক্রীড়া আসরের অন্যতম আকর্ষণ হতে চলেছেন তিনি। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।

জানা গেছে, কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা। ১২ জুন কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার ম্যাচের আগে মঞ্চ মাতাবেন তিনি। তার সঙ্গে আরও থাকছেন প্রখ্যাত শিল্পী মোরিসেটে, বাবল এবং আলেসিয়া সারা। কানাডিয়ান বংশোদ্ভূত নোরার জন্য নিজের জন্মভূমিতে বিশ্বকাপের মতো বড় আসরে পারফর্ম করাটা এক বিশাল অর্জন। এর আগে কাতারেও তার নাচ বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করেছিল। উল্লেখ্য, একই দিনে যুক্তরাষ্ট্রের মাটিতে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক দেশ। ফুটবলের উন্মাদনার সাথে নোরার গ্ল্যামার যোগ হয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি আরও রঙিন হয়ে উঠবে।