- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৭, মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক ►
বগুড়া-নওগাঁ মহাসড়কে বাসচাপায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এছাড়া কমপক্ষে ১৮ জন আহত হয়।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভির্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।