• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

মেসির জাদুকরী পারফরম্যান্স: গোল ও অ্যাসিস্টের নতুন রেকর্ড



অনলাইন ডেস্ক ►

ফুটবল জাদুকর লিওনেল মেসি যেন থামতেই জানেন না। মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টোর বিপক্ষে ইন্টার মায়ামির ৪-২ ব্যবধানের জয়ে আবারও মাঠ কাঁপালেন এই আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে তিনি নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।
এই ম্যাচে মেসি একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। 

এমএলএসের ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০টি গোলে (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) সরাসরি অবদান রাখার রেকর্ড গড়েছেন তিনি। তার নিখুঁত পাস থেকে গোল করেছেন লুইস সুয়ারেজ এবং সার্জিও রেগুইলন। ৩৮ বছর বয়সেও মেসির ধার কমেনি এতটুকু। চলতি মৌসুমে এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ৯টি গোল ও ৩টি অ্যাসিস্ট। সব মিলিয়ে ক্যারিয়ারে তার গোলসংখ্যা এখন ৯০৭, যা ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য অর্জন।