- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রংপুরে দুই বছরে ৪ ডিসি পরিবর্তন: ৪ মাসেই প্রত্যাহার রুহুল আমিন
রংপুর প্রতিনিধি ►
জুলাই গণঅভুত্থান পরবর্তি সময়ে মাত্র ২ বছরে রংপুরের ৪ জন জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ৪ জন কে জেলা প্রশাসক হিসেবে পদায়নও করা হয়েছে। এরমধ্যে মোহাম্মদ এনামুল আহসান ও মোহাম্মদ রুহুল আমিন মাত্র ৪ মাস করে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। অল্প সময়ের ব্যবধানে বার বার জেলা প্রশাসক প্রত্যাহার ও পদায়নে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর অঞ্চলের বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ। বিশেষ করে যোগদানের মাত্র ৪ মাসের মধ্যেই মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করায় এ ক্ষোভ দেখা দিয়েছে প্রকাশ্যে।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ২০২৪ সালে জুলাই অভুত্থ্যানের পর তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ২০ আগস্ট প্রত্যাহার করে মোহাম্মদ রবিউল ফয়সালকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। এরপর ১ বছর ২ মাসের ব্যবধানে তাকে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ এনামুল আহসান কে পদায়ন করা হয়। তিনি ২০২৫ সালের ১৩ নভেম্বর নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।
তাঁকেও মাত্র ৪ মাস ২০ দিনের মাথায় পরিবর্তন করে ২০২৬ সালের গত ৭ এপ্রিল মোহাম্মদ রুহুল আমিন কে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ রুহুল আমিনকেও ৪ মাস ১৩ দিনের মাথায় পরিবর্তন করা হয়। তিনি ২০২৬ সালের ৭ এপ্রিল যোগদান করেন। তাঁর স্থলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসসচিব মিজ ইশরাত জাহানকে বর্তমানে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। ১৯ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পদায়ন করা হয়েছে। তিনি দুই একদিনের মধ্যে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।