- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রংপুর বিভাগীয় লেখক পরিষদ, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মোদাচ্ছেরুজ্জামান মিলু ►
বিভাগীয় লেখক পরিষদ রংপুর, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন করা হয়। গত শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিভাগীয় লেখক পরিষদ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোদাচ্ছেরুজ্জামান মিলুর সভাপতিত্বে আলোচনা, কবিতা পাঠ, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাচিক শিল্পী শাহনাজ মুন্নির উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক পরিষদ গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবু এবং নজরুলের আদর্শ ও চেতনার ওপর বক্তব্য রাখেন মোদাচ্ছেরুজ্জামান মিলু।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক গাবিন্দলাল দাশ, কবি, গীতিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিতাভ দাশ হিমুন, বক্তব্য রেখে কবিতা আবৃত্তি করেন নিযাজ রহমান লোটন, গাইবান্ধা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশীদ সরকার, তুলশীঘাট কলেজের শিক্ষক ফেরদৌসী জাহান সিদ্দিকা, সুন্দরগঞ্জ মহিলা কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল নাসরীন সুলতানা রেখা, নাট্য ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম জুয়েল, শাহ আলম বাবলু, ফুলছড়ি সরকারি কলেজের প্রভাষক ফারহানা রহমান মিষ্টি, শিক্ষক ও কবি আনোয়ারুল কবির, অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, ফিরোজ কবির, কঞ্চিপাড়া কলেজের প্রভাষক এলিন ইসলাম, সংগীত শিল্পী জিয়াউর রহমান জিয়া, লেখক শুভদ্বীপ-সহ অন্যান্য বক্তারা। বক্তারা নজরুলের আদর্শ, লেখনী, কবিতা-গান, ব্রিটিশ বিরোধী আন্দোলনে নজরুলের আলোড়িত কবিতা, ও চেতনার ওপর গুরুত্্ব দিয়ে আলোচনা করেন। এ ছাড়াও কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ আমীন, শিরিন আক্তার, সোহেল রানা, মাসুম আব্দুল্লাহ, সহিদুর রহমান সাঁইজি, আবুল কালাম আজাদ, নৃত্য পরিবেশন করে শিশু শিল্পীরা এবং সংগীত পরিবেশন করেন আদিত্ব দেবদাশ নীল, আহসানুল হাবীব, তমশ্রী সরকার তরী, প্রান্তিক ও ময়না অবন্তি।