- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান
রংপুর প্রতিনিধি ►
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯ এর ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষা প্রশাসনেও তার অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব নাসরিন আক্তার স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
এর আগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ শওকাত আলী। তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তিকালীন সরকারের সময় উপাচার্য হিসেবে নিয়োগ পান।