• মাধুকর প্রতিনিধি
  • ৪ মিনিট আগে

রণবীর ও ইমরানের ফিরিয়ে দেওয়া ‘ককটেল’ ছবিতে যেভাবে সুযোগ পান সাইফ



অনলাইন ডেস্ক ►

বলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক-কমেডি ঘরানার ছবি ‘ককটেল’ (২০১২) এক যুগেরও বেশি সময় পার করলেও আজও দর্শকদের হৃদয়ে অমলিন। তবে সম্প্রতি এই সিনেমা নিয়ে এক নতুন তথ্য প্রকাশ করেছেন অভিনেতা সাইফ আলি খান। তিনি জানান, ছবির মূল পুরুষ চরিত্র ‘গৌতম’-এর জন্য তিনি পরিচালকদের প্রথম পছন্দ ছিলেন না। চরিত্রটির জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল তৎকালীন তরুণ হার্টথ্রব রণবীর কাপুর ও ইমরান খানকে।

সাইফ জানান, সিনেমার দুই নারী চরিত্র ‘ভেরোনিকা’ (দীপিকা পাডুকোন) ও ‘মীরা’ (ডায়ানা পেন্টি) এতটাই শক্তিশালী ও আকর্ষণীয় ছিল যে, তৎকালীন অনেক নায়কই তাদের পাশে স্ক্রিন শেয়ার করতে কিছুটা দ্বিধাবোধ করছিলেন। পরে সাইফ আলি খান চিত্রনাট্যটি পেয়ে সানন্দে রাজি হন এবং চরিত্রটি ফুটিয়ে তোলেন। তিনি রসিকতা করে বলেন, ছবিটিতে অভিনয় করার জন্য ছবির বাকি কলাকুশলীদের তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েল ‘ককটেল ২’ গতক শুক্রবার (১৯ জুন) মুক্তি পেয়েছে।