- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রশিদ খানকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিলেন ইংল্যান্ডের পেসার
অনলাইন ডেস্ক ►
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে বিব্রতকর এক রেকর্ড থেকে মুক্তি দিলেন ইংল্যান্ডের পেসার স্যাম কুক। রশিদকে ছাড়িয়ে দ্য হান্ড্রেডে এখন সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড কুকের। ২৯ বছর বয়সী কুক গতকাল রাতে ওয়েলশ ফায়ারের হয়ে সানরাইজার্স লিডসের বিপক্ষে দেন ২০ বলে ৬০ রান। অর্থাৎ, বল প্রতি দিয়েছিলেন ৩ রান করে।
এর আগে এই বিব্রতকর রেকর্ডটি ছিল রশিদ খানের। গত বছর দ্য হান্ড্রেডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ২০ বলে ৫৯ রান দিয়েছিলেন তিনি। দুজনই দ্য হান্ড্রেডে সবচেয়ে বাজে বোলিংয়ের দিনে ছিলেন উইকেটশূন্য। স্যাম কুকের বেদম পিটুনি খাওয়ার ম্যাচে ১০০ বলে ৪ উইকেটে ২০১ রান করে সানরাইজার্স লিডস। ওয়েলশ ফায়ারের বিপক্ষে তারা জিতেছে ৭১ রানে। দ্য হান্ড্রেডে সবচেয়ে খরুচে বোলিং স্যাম কুক ২০ বলে ৬০ রান, রশিদ খান ২০ বলে ৫৯ রান, ব্রাইডন কার্স ২০ বলে ৫৫ রান।