- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক ►
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানেও চীন সহযোগিতা করবে। এমনকি রোহিঙ্গা সংকটের সমাধানের ক্ষেত্রেও তারা ইতিবাচক ইঙ্গিত দিয়েছে এবং এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চীন ও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। দুই দেশই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি তা আরো সম্প্রসারণের আশ্বাস দিয়েছে।
সংসদে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালেশিয়া সফর উপলক্ষে ধন্যবাদ প্রস্তাবও উপস্থাপন করেন। এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।