- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
ষ্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম
সুন্দরগঞ্জ প্রতিনিধি►
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানচর্চা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে ষ্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল শুক্রবার সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রোগ্রাম উদ্বোধন এবং দুপুর ১টায় সমাপনি অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক মো. সাইফুজ্জামান পাভেল, উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায়, জেলা শিক্ষা অফিসের সহকারি প্রোগ্রামার মো. শারিফুল ইসলাম সজিব, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, ভাটিকাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহাফুজার রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমি সুপার ভাইজার মো. বেলাল হোসেন। প্রোগ্রামারে উপজেলার ৮টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন। এতে সবুজ শিক্ষালয় প্রথম, উদ্দীপন স্কুল দ্বিতীয় এবং সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় তৃতীয় হয়। পরে উপজেলা নিবার্হী অফিসার বিজয়ী স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।