• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৬, সময়ঃ সকাল ১০:০৬

সাংবাদিক সোলায়মান আলী আর নেই



সাঘাটা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার সিনিয়র সাংবাদিক, দৈনিক মানবজমিন ও মোহনা টেলিভিশনে সাঘাটা প্রতিনিধি সোলায়মান আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গত শুক্রবার আনুমানিক রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সাঘাটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে তিনি প্রথম হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে জটিলতা দেখা দিলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একাধিকবার চিকিৎসা নেন। এরপর থেকে নিয়মিত চিকিৎসার মধ্যেই ছিলেন তিনি।