• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

সাদুল্লাপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে অটো রিক্সাভ্যান চালক নিহত



সাদুল্লাপুর প্রতিনিধি ►
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধান বোঝাই নসিমনের (শ্যালো ইঞ্জিল চালিত মালবাহী পরিবহণ) চাকায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত অটো রিক্সাভ্যান চালক আব্দুল জোব্বার (৫০) নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় সাদুল্লাপুর-ঠুিটয়াপাকুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল জোব্বার ওই গ্রামের খেজের উদ্দিনের ছেলে। ব্যাটারি চালিত রিক্সাভ্যান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, বুধবার বিকালে আব্দুল জোব্বার ব্যাটারি চালিত অটো রিক্সাভ্যান নিয়ে পার্শ্ব সড়ক থেকে ওই এলাকায় সাদুল্লাপুর-ঠুিটয়াপাকুর সড়কে উঠছিল। এ সময় সাদুল্লাপুরগামী একটি ধান বোঝাই নসিমন (শ্যালো ইঞ্জিল চালিত মালবাহী পরিবহণ) অটোরিক্সাভ্যানটিকে চাপা দেয়।

এতে নসিমনের চাকায় পিষ্ট হয়ে অটোরিক্সাভ্যান চালক আব্দুল জোব্বার মারা যান। সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করেছে। নসিমনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।