- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
সুন্দরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জরুরি অর্থ সহায়তায়
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ও বেলকা ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। Start Fund Bangladesh এর সহায়তায় এসকেএস ফাউন্ডেশন Rapid Response for Storm-Affected Communities মাধ্যমে সহায়তা প্রদান করা হয়।
আজ বুধবার (২৭ মে) সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা সংক্রান্ত আলোচনা সভায় এসকেএস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামস- এর উপ-পরিচালক খন্দকার জাহিদ সরোওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান বলেন, মানবিক এই জরুরি প্রকল্প সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। ঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারের সহায়তার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার ভূমিকা উল্লেখ্য করে তিনি আরো বলেন, গত ১৭ মে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ও দহবন্দ ইউনিয়নে আঘাত হানা ঘুর্নিঝড়ে ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়। সেই ঘুর্নিঝড়ের আঘাতে ক্ষতি আমাদের একার পক্ষে পুষিয়ে নেওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, একসাথে মিলে মিশে সরকারি ও বেসরকারিভাবে ঘুর্নিঝড়ের কারণে এলাকায় ক্ষতির পরিমাণ অনেক বেশি হলেও এই ক্ষতি কাটিয়ে উঠতে সবার সম্মিলিত উদ্যোগের পাশাপাশি জরুরি সহায়তা বিশেষ প্রয়োজন।
বিশেষ অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা ঈফফাত জাহান তুলি বলেন, সরকারের পাশাপাশি তাৎক্ষণিক বিভিন্ন এনজিও তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুত বিভিন্ন সহায়তা পৌছে দিতে পেরেছে তাতে করে দুঃখ দুর্দশা কিছুটা লাঘব হয়েছে। এসকেএস ফাউন্ডেশনের এই প্রকল্পটির আওতায় সরকারি সহায়তার বাইরে থাকা নির্বাচিত ২৩৫টি পরিবারের প্রত্যেক পরিবার এই আর্থিক সহায়তার আওতায় সুযোগ সুবিধা পাবেন। দহবন্দ ও বেলকা ইউনিয়নের নির্দিষ্ট কিছু গ্রামের নির্বাচিত ক্ষতিগ্রস্ত পরিবার সংখ্যা ২৩৫টি। পাশাপাশি অতিরিক্ত ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে তাদের বাড়িঘর মেরামত বাবদ বিকাশের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। তারেই ধারাবাহিকতায় ৫০টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি পুননির্মাণে প্রয়োজনীয় পরামর্শ সহায়তা একইসঙ্গে দুর্যোগজনিত মানসিক চাপ মোকাবিলা ও সার্বিক সুস্থতা নিশ্চিত করতে মানসিক স্বাস্থ্য সহায়তাও প্রদান করা হয়। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এসকেএস ফাউন্ডেশন Start Fund Bangladesh এর সহায়তায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যে Rapid Response for Storm-Affected Communities নামে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
এসকেএস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামস-এর উপ-পরিচালক খন্দকার জাহিদ সরোওয়ার বলেন, এই ধরণের উদ্যোগ ভবিষ্যতে জরুরি সাড়াদান কার্যক্রমকে আরও কার্যকর ও মানবিক করে গড়ে তুলতে সহায়তা করবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মশিয়ার রহমান, বেলকা ও দহবন্দ ইউপি চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ ও মোঃ রেজাউল আলম, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ইউপি সদস্য, স্বেচ্ছাসেবক, উপকারভোগীরা, উদ্যোক্তা ও গনমাধ্যমকর্মীগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী হারুন-অর-রশিদ।
মাধুকর/এমআর