- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-৯-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৭
সুন্দরগঞ্জে নতুন ইউএনও’র যোগদান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. নাজির হোসেন।
আজ (সোমবার, ২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন।
এরপর নতুন ইউএনও দায়িত্বভার গ্রহন করেন। পরে তিনি উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর আগে, নবাগত ইউএনও নাজির হোসেন গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। তারও আগে তিনি রংপুরের বদরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম সিলেট বিভাগে যোগদান করেছেন। তিনি গেল এক বছর সুন্দরগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন।
- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-১২-২০২৫, সময়ঃ বিকাল ০৩:৪৮
সুন্দরগঞ্জে নতুন ইউএনও’র যোগদান
তিস্তা আকন্দ, সুন্দরগঞ্জ►
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ্ ঈফফাত জাহান তুলি। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি যোগদান করেন।
তিনি উপজেলায় পৌঁছলে সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন।
এর আগে, মিজ্ ঈফফাত জাহান তুলি নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ইউএনও হিসেবে এটি তাঁর প্রথম কর্মস্থল। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা। তাঁর স্বামীও একজন সরকারি কর্মকর্তা।
বিদায়ী উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস রংপুর সিটি কর্পোরেশনে বদলী হয়েছেন। তিনি গত আট মাস আগে সুন্দরগঞ্জ উপজেলায় যোগদান করেন।