- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
নওগাঁয় সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ
আব্দুর রউফ রিপন, নওগাঁ ►
“আমাদের দাবি, আমাদের অধিকার নতুন পে-স্কেল হবে এবার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পে-স্কেল এলন জরুরি নীতি” এই রকম বিভিন্ন শ্লোগানকে সামনে রেখে অবিলম্বে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নওগাঁয় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার সকল দপ্তরের সরকারি কর্মচারীবৃন্দ। এসময় বিক্ষোভকারীরা হাতে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখর করে তোলে পুরো জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁতে এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নওগাঁ জেলার সকল সরকারি কর্মচারীরা। আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার তৃতীয় দিনের মতো কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত কলম বিরতি করেছে জেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীবৃন্দ।
এদিন সকালে জেলার সকল সরকারি কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে এসে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের রাজস্ব শাখার নাজির কাম-ক্যাশিয়ার নাহিদ আল-সালাম, সার্টিফিকেট সহকারী মিজানুর রহমান, ঋষিকেশ চন্দ্র মন্ডল, মামুন আক্তার, নওশাদ হোসেন, রাকিবুল ইসলাম, ওমর সাগর, মোহাইমিনুল ইসলাম মিঠু ও আব্দুল্লাহ আল এরশাদ প্রমুখ।