- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ে নবীন বরণ
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। গাইবান্ধা সচেতন শিক্ষার্থী পরিষদ এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। এছাড়াও আলোচনা করেন প্রভাতী শাখার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ও নারী নেত্রী রিকতু প্রসাদ, সিনিয়র শিক্ষক আছমা আকতার মিনু ও স্বপন কুমার সাহা, বালিকা বিদ্যালয়ের সংগঠক সারিকা ইশরাক, তাসফিয়া ইসলাম, আসাদুজ্জামান গার্লস স্কুল ও কলেজের সংগঠক রজ্জাতুল জান্নাত ইমা, সোহানা আকতার চৈতী, মহিমা জান্নাতুল, স্বাধীনতা রজতজয়ন্তী বালিকা বিদ্যালয়ের সংগঠক রূপা আকতার, তমা আকতার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী সচেতন পরিষদের সমন্বয়ক সাংবাদিক ময়নুল ইসলাম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও দেশগান পরিবেশন করে। শেষে নবীন ও বিভিন্ন শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থীর হাতে ফুল তুলে দেয় সংগঠকের কর্মীরা। বক্তারা এ কার্যক্রমের জন্য সমন্বয়ক ময়নুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন। তারা যে কোনো অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দুরে থাকার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন।