- মাধুকর প্রতিনিধি
- এই মাত্র
নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ
নিজস্ব প্রতিবেদক ►
বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা নাহিদ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক ও মানবতামূলক কাজের ধারাবাহিকতার অংশ হিসেবে গত সোমবার ও মঙ্গলবার ১০০ জন পঙ্গু, অসহায়, দুঃস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উন্নত ও আধুনিক মানের হুইল চেয়ার বিতরণ করা হয়।
গাইবান্ধা ডেভিড কোম্পানি পাড়ার কার্যালয় থেকে নাহিদ ফাউন্ডেশন এই হুইল চেয়ার বিতরণ করে। সংস্থার উপদেষ্টা মো. রফিকুল ইসলাম ও রকিবুল হক চৌধুরীর উপস্থিতিতে উইল চেয়ার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল।